• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা

রিপোর্টার: / ৭৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য আয়োজন এবং বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) পুরাতন সাতক্ষীরার মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহযোগিতায় এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জয় মহাপ্রভু সেবক সংঘ, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক শ্রী সঞ্জীব ব্যানার্জী।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করা হয়। ভগবান শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টেনে ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। এ সময় ভক্তদের জয়ধ্বনি, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে চারপাশ।

সার্বিকভাবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ