• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংবাদিক কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ১১টার দিকে সৈকত হোটেলের সামনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক কে এম বাচ্চু। এ সময় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর চেষ্টা করেন। তিনি বিষয়টি এড়িয়ে সরে যেতে চাইলে হঠাৎ তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় হারুন মুসল্লী (পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক), বাইজিদ (৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি), শহীদ সিকদার (৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি), শহীদ সিকদার ওরফে পচা (পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক)সহ আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত অটোরিকশাচালক জামাল মোল্লা বলেন, “আমি গাড়ি নিয়ে সৈকত হোটেলের সামনে পৌঁছে দেখি কয়েকজন বাচ্চু ভাইকে বলছে, ‘আমাদের নিউজ করছো কেন?’ তিনি সরে যেতে চাইলে সবাই মিলে তাকে মারধর শুরু করে। তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, “ঘটনাটি আমি মাত্র জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, “আমরা কুয়াকাটায় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কেউ যদি যুবদলের পরিচয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ