• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩৭ পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার লতাচপলী এবং বালিয়াতলি ইউনিয়নে সেন্টার ভিত্তিক এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগীতায় উত্তির্ণ বয়স ভিত্তিক ৪টি গ্রুপ ৬ থেকে ৮ বছর (ছেলে এবং মেয়ে) এবং  ৯ থেকে ১০ বছর (ছেলে এবং মেয়ে) শিশুরা
অংশগ্রহন করে। স্থানীয় তিনজন বিচারক মন্ডলীর মাধ্যমে প্রতি গ্রুপে তিনজন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। প্রতিযোগীতায় এলাকার গন্যমান্য ব্যক্তি, ভিআই পিসির সদস্য, শিক্ষক, ইমাম, শিশু, অভিভাবকরা উপস্থিত
ছিলেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সহকারি শিক্ষক, মোঃ গোলাম মোস্তফা বলেন, এই অনুষ্ঠানটি একটি যুগোপযোগী কার্যক্রম এবং এই কার্যক্রমটি ভবিষ্যতে চলমান রাখার জন্য অনুরোধ করেন।
অভিভাবক মোঃ আব্দুল রশিদ বলেন, এই সাঁতার কার্যক্রম শিশুদের জীবন রক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রেখেছে। অনুষ্ঠান শেষে নির্বাচিত শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।এছাড়া প্রত্যেক প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের
সান্তনামুলক পুরস্কার প্রদান করা হয়।কলাপাড়া উপজেলার ১০টি ইউনিয়নে এবং দুইটি পৌরসভায় মোট ৩১টি সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।এই সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী পরবর্তিতে ইউনিয়ন পর্যায় সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ