• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

কক্সবাজারে প্রবাহমান খাল জবর দখল করে স্থাপনা নির্মান হুমকির মুখে চাষীরা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৬২ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে প্রবাহমান খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ  উঠেছে।এ ঘটনায় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার ইসলামাবাদ বোয়ালখালী এলাকায় প্রবাহমান একটি খাল রয়েছে।এ খাল ঈদগাঁও নদীর সাথে সংযুক্ত।খালের পানি দিয়ে অত্র অঞ্চলের শত শত একর জমির চাষাবাদ ও ক্ষেত খামার করে আসছে স্থানীয় চাষীরা। উক্ত খালের মাধ্যমে এলাকার লোকজনের মাছ ধরা, গোসল, কাপড় চোপড় ধোয়া সহ যাবতীয় কার্যক্রম সম্পাদন হয়। এ খালটি এ অঞ্চলের জনগণের জীবনের সাথে মিশে আছে।
এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর একমাত্র জীবন জীবিকার মাধ্যম এ বোয়ালখালী  খাল। সম্প্রতি পুর্ব বোয়ালখালী বদিউদ্দিন পাড়ার নজরুলের দোকান সংলগ্ন এলাকায় মাটি দিয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে অত্র এলাকার নুরুল আলমের ছেলে আবু সালেহ জঙ্গি ও সালমান উদ্দিন।  এ ব্যাপারে স্থানীয় মেম্বার ছৈয়দ নুর হেলালীর সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় জসিম, নজরুল, রমজান আলী সহ অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খাল ভরাটের কারনে অত্র এলাকার চাষাবাদ হুমকির মুখে । কৃষকরা হতাশাগ্রস্থ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে অভিযোগ উঠা আবু সালেহ জঙ্গির সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খালে তাদের খতিয়ানের জায়গা আছে এ জন্য খাল দখল করে স্থাপনা নির্মাণ কাজ করা হচ্ছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার সাথে কথা হলে অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।এলাকাবাসী ভরাটকৃত খালটি জনস্বার্থে দ্রুত উদ্ধার করে জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ