• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গণশুনানী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩০ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

মৎস্যজীবী নারীদের স্বীকৃতি এবং পরিসেবা প্রাপ্তিতে অগ্রাধিকারের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ইউরোপীয় ইউনিয়ন, অ·ফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে উপজেলা নাগরিক ফোরাম এর আয়োজন করে। গণশুনানীতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। প্যানেল আলোচক ছিলেন গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, অমল মুখার্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালুয়ার চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, নারী মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি নাসরিন আক্তার, আমেনা আক্তার, রেশমা বেগম, রিণা আক্তার, রিতা আক্তার। বক্তারা নারী জেলেদের একটি তালিকা করে তাদের পরিচয়পত্র দেয়ার দাবি জানান। তাঁদেরকে জেলে কার্ডের আওতায় আনারও দাবি করা হয়। সর্বোপরি তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেয়ার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ