• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কমলনগরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৪৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে ভিটামিন ‘এ’ক্যাম্পেইন পালিত হয়েছে।
তার ই ধারাবাহিকতায় লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেই চলে।

উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্র গুরে দেখা যায় স্বাস্হ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা স্বতপূর্ত ভাবে কেন্দ্রে আশা শিশুদের ভিটামিন ‘এ’ ভিটামিন এ খাওয়াতে,
স্বাস্হ্য কর্মীরা বলেন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল আমরা খাওয়াচ্ছি।

উপজেলার ভিটামিন ‘এ’ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করে জানান উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট শিশু ৪২৭৩ জন এরং ১২-৫৯ মাস বয়সী মোট শিশু সংখ্যা ৩২৩৭৪ জন।
কমলনগর উপজেলায় প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
খুব কম সংখ্যক শিশু বাদ পরেছে এই ক্যাম্পেইন থেকে,তাবে যেসকল শিশু বাদ পরেছে তাদেরকে আমারা পরবর্তী ইপিআই কেন্দ্রে আবার ও ক্যাপসুল খাওয়ানো হবে যেন কোন শিশুই যেন এই সুফল থেকে বাদ না পরে।
তিনি বলেন শিশুর পুষ্টির জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুদের ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’এর অভাব জনিত রোগ বেশি দেখা যায়। বিশেষ করে শিশুদের শরীরে ভিটামিন ‘এ’এর অভাব থাকলে মেসেলস ও ডায়রিয়া জাতীয় অসুখ বেশি দেখা দেয়।

তিনি আরো বলেন আমাদের দেশে অনেক শিশু ভিটামিন ‘এ’ এর অভাবে দৃষ্টিশক্তি হারায় এই ভিটামিন শিশুর দৈহিক, মানসিক ও রোগ প্রতিরোধক শক্তি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ।

তাই সরকার বছরে ছয় মাস পর পর দুই বার সারা দেশে এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় আজ এই বছর দ্বিতীয় বারের মতো ভিটামিন ‘এ’খাওযানে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ