• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ১৫৬ পঠিত
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

এম নজরুল ইসলাম।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ, পুলিশ বাহিনীকে তাদের ইমেজ নষ্ট করা ও বিচার বিভাগকে ধ্বংস করা। এছাড়াও হাসিনা নষ্ট করেছেন গণতন্ত্র ও স্বাধীনতা। বাংলাদেশ কে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরির মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে বাংলাদেশের সকল অর্থ লুট করে বিভিন্ন দেশে পাচার করেছেন। তার আমলে যে সব উন্নয়ন প্রকল্প নিয়েছিলেন সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি রয়েছে। এতে বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে।
বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যে সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবি দাওয়া আমরা মেনে নিব না।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় ছিলাম। গত ৩রা নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি লালমোহন ও তজুমদ্দিন উপজেলার সকল শ্রেণীর মানুষের সঙ্গে ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ও থাকবো। এ সময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে প্রশ্ন করেন বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কি নির্বাচন করবো? উপস্থিত প্রায় অর্ধলক্ষ জনতা দুহাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ