• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

তালতলীতে প্রবাসীর বাড়ি থেকে স্ত্রীর লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২১৬ পঠিত
আপডেট: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

মোঃ মিঠু সরদার,তালতলী(বরগুনা)প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে তানিয় আক্তার (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন এটা আত্মহত্যা হতে পারে না, এর পেছনে রহস্য লুকিয়ে আছে।
সোমবার(০১ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সওদাগারপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সওদাগার পাড়া এলাকার গ্রামের মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান,গৃহবধূ তানিয় আক্তার তার স্বামীর বাড়ী বসবাস করেন। তার একমাত্র ছেলে কে নিয়ে বসবাস করে আসতেছিল। গত এক মাস ধরে স্বামী মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিন দেশে আসা ও টাকা-পয়সা নিয়ে ঝগড়া ঝাটি চলছিল তানিয়ার সাথে। এর জের ধরে সোমবার ভোর রাতে কোন এক সময়ে তানিয়া নিজ ঘরের মাচা(দ্বিতীয় তলার) আড়ার সাথে দড়ি (রশি) দিয়ে ফাঁস দেয়। সকালে ছেলে প্রকৃতির ডাকে সারা দিয়ে তার মাকে (তানিয়া) ডাক দিলে কোন প্রকার শব্দ না পেয়ে রুমের দরজা খোলা দেখতে পায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ঘরের মাচা(দ্বিতীয় তলার) গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখে পাশের বাড়ির লোকজন ডাক দেয়। লোকজন এসে ঝুলন্ত দড়ি কেটে লাশ নিচে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নিহত তানিয়ার গলায় দাগ রয়েছে। প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ