• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে শীতার্তদের পাশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২৮২ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) প্রতিনিধি।।

টানা শৈতপ্রবাহ এবং তীব্র শীতে যখন দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত, তখন অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

দিনাজপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে এ সব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।  

রবিবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন গ্রামে গিয়ে মানবিক সহায়তার উপহার হিসেবে কম্বল শীতার্তদের হাতে তুলে দেন ঘোড়াঘাট  থানা পুলিশ। তাপমাত্রার পারদ যখন প্রতিদিন নিম্নমুখী। তখন তীব্র শীতের কষ্ট লাঘব করতে পুলিশের দেওয়া কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।   

অন্যান্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে ষার্টোধ্ব বৃদ্ধা মজিদা বেগম বলেন, টিনের ঘরে দুকনা কম্বল গায়েত দিয়ে ঘুমাই। ঠান্ডার কারণে ঘুম ধরে না। হামার সন্তানের বয়সের পুলিশ গ্রামের এসে হামাক কম্বল দিয়ে গেল। বাড়ির দুটা কম্বল আর এই একটা কম্বল গায়ত দিলে শীতের হাতত থেকে তাও বাঁচা যাবি।

ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন নয়াপাড়া গ্রামের কস্বল হাতে নিয়ে ভাঙ্গা বাড়ির চালার নিচে বসে ছিলেন বৃদ্ধ রমজান আলী। তিনি বলেন, বিকাল বেলা দেখি পুলিশের গাড়ি গ্রামে এসেছে। ভাবলাম হয়ত কোন আসামিকে ধরতে এসেছে। তাছাড়া তো পুলিশের গাড়ি আসার কথা নয়। পরে একজন পুলিশ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মোটা একটা কম্বল হাতে তুলে দিল। সকালে শীতের কারণে বাড়ি থেকে বের হতে পারি না। এখন এই কস্বল গায়ে জড়িয়ে তাও বের হওয়া যাবে।

কম্বল বিতরণ শেষে শীতার্ত মানুষের উদ্দেশ্যে ওসি আসাদুজ্জামান বলেন, আপনাদের শীতের কষ্ট লাঘব করতে পুলিশ বাহিনী মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিনাজপুর জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আপনারদেরকে উপহার হিসেবে কম্বল দেওয়া হচ্ছে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ