• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

সংসদ নির্বাচন যেতে না যেতেই উপজেলা নির্বাচনের হইচই পরেছে পূর্বধলায়/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সাগর আহমেদ জজ,উপজেলা প্রতিনিধি।।

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নেত্রকোনার পূর্বধলায় শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রস্তুতি। আগামী এপ্রিল শেষ সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে এবার দলীয় প্রতীক না থাকায় এই উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের একাদিক সম্ভাব্য প্রার্থীরা সরব রয়েছেন। ইতিমধ্যে উপজেলা বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার তৈরি করে প্রার্থী ও তার সমর্থকেরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে। হেভিওয়েট প্রার্থী মাছুদ আলম টিপু মোটর সাইকেল শোডাউন দিয়ে জানিয়ে দিচ্ছেন নির্বাচনের আগাম বার্তা। তৃণমূল রাজনৈতিক ব্যক্তিগণ, ব্যবসায়ী, শিক্ষক ও সমাজসেবকগণ নিজেদের প্রার্থীতা ঘোষণা করছেন। আবার এসব প্রার্থীদের কর্মী সমর্থকরাও বসে নেই। তারা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে এ উপজেলায় আ.লীগের নেতারা ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এখনও মাঠে নামেনি বা নামার সম্ভাবনাও নেই।
বিএনপি নেতারা বলছেন, এখনও পর্যন্ত কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে বলা যাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা। তবে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানান।
গত ২০১৯ সালের ১৮ জুন স্থগিত হওয়া ১ম ধাপে পূর্বধলা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলার ১১টি ইউপি’র ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আ.লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মো. জাহিদুল ইসলাম সুজন ৫৭ হাজার ৭৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ