• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯২ পঠিত
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
ক্ষমতার রাজনীতি আর জনবিচ্ছিন্ন নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়ে মান্দার ঘরে ঘরে ছুটে চলেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, মাটি ও মানুষের পরীক্ষিত নেতা ডা. ইকরামুল বারী টিপু। প্রতিদিন, প্রতি ঘণ্টা মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে মাঠে থাকার যে দৃঢ় সংকল্প—তা না দেখলে বোঝা যায় না একজন রাজনৈতিক কর্মী কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।
আজ নুরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম এলাকার উত্তরপাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়ায় মহিলাদের সঙ্গে ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন—মান্দার মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না, চায় জবাবদিহিমূলক ও জনগণের পক্ষে দাঁড়ানো নেতৃত্ব।
উঠান বৈঠকে নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা সংকট, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক নিরাপত্তা বঞ্চনার কথা তুলে ধরেন। এসব অভিযোগকে শাসকগোষ্ঠীর ব্যর্থতার সরাসরি ফল উল্লেখ করে ডা. ইকরামুল বারী টিপু বলেন,
“মান্দার মানুষ আজ অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের দমন-পীড়ন, ভয়ভীতি ও প্রশাসনিক চাপের রাজনীতি মান্দার মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ এখন ঐক্যবদ্ধ—নিজেদের ভোটাধিকার ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে।
গণসংযোগকালে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—মান্দার রাজনীতিতে পরিবর্তনের ঢেউ উঠেছে। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে যারা এসি কক্ষের রাজনীতি করেছে, তারা মানুষের কাছে নেই; আর যিনি রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন, মানুষ তার পাশেই আছে।
স্থানীয়দের মতে, ডা. ইকরামুল বারী টিপুর এই লাগাতার গণসংযোগ মান্দায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে এবং জনবিচ্ছিন্ন রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ