• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত,,

রিপোর্টার: / ১৩০ পঠিত
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত

ঢাকা : ডিএনএ প্রোফাইলিং ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা আট শহীদের নাম-ঠিকানা প্রকাশ করেছে ।

রাজধানীর প্রাঙ্গণে আয়োজিত পরিচয় শনাক্তকরণ অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি এ তথ্য জানান।

অনুষ্ঠানে –এর উপদেষ্টা , –এর উপদেষ্টা এবং –এর বিশেষ সহকারী বক্তব্য দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও স্মৃতিচারণ করেন।

শনাক্ত হওয়া শহীদরা

ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে যাদের পরিচয় নিশ্চিত হয়েছে তারা হলেন—

  • মো. মাহিন মিয়া (২৫), ফুলপুর, ময়মনসিংহ (মৃত্যু: ১৮ জুলাই ২০২৪)
  • আসাদুল্লাহ, শ্রীবরদী, শেরপুর (মৃত্যু: ১৯ জুলাই ২০২৪)
  • পারভেজ বেপারী, মতলব, চাঁদপুর (মৃত্যু: ১৯ জুলাই ২০২৪)
  • রফিকুল ইসলাম, নাজিরপুর, পিরোজপুর (মৃত্যু: ১৯ জুলাই ২০২৪)
  • সোহেল রানা, লৌহজং, মুন্সীগঞ্জ (মৃত্যু: জুলাই ২০২৪)
  • রফিকুল ইসলাম, ফেনী সদর, ফেনী (মৃত্যু: ১৯ জুলাই ২০২৪)
  • ফয়সাল সরকার, দেবিদ্বার, কুমিল্লা (মৃত্যু: ২২ জুলাই ২০২৪)
  • কাবিল হোসেন (৫৮), মুগদা, ঢাকা (মৃত্যু: ২ আগস্ট ২০২৪)

১১৪ মরদেহ উত্তোলন, চলছে আরও শনাক্তকরণ

সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থান থেকে এ পর্যন্ত মোট ১১৪ জনের অজ্ঞাত মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্ত হওয়া আট শহীদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনদের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও আদালতের নির্দেশে পরিচালিত এ কার্যক্রমে নয়টি পরিবারের নমুনার ভিত্তিতে আটজনের পরিচয় নিশ্চিত হয়েছে এবং বাকি মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

আন্তর্জাতিক মানে পরিচালিত ফরেনসিক কার্যক্রম

কার্যক্রমটি মানবাধিকার নীতি ও আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়েছে বলে জানায় সিআইডি। এতে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রদান করেন এবং –এর নেতৃত্বে মৃতদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।

গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অস্থায়ী মর্গে ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়। সম্ভাব্য সকল নিহতের পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে মরদেহ হস্তান্তর না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রায়েরবাজারে পরিচালিত এই বৃহৎ ফরেনসিক উদ্যোগ শহীদ পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করার পাশাপাশি ভবিষ্যৎ বিচারিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ