• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের অঙ্গীকার,,,

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের অঙ্গীকার

রাজশাহীতে সফরকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রশাসনে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না এবং সততা ও নীতির প্রশ্নে সরকার আপসহীন। তিনি আরও জানান, সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করছে।

মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর জন্য গৌরবের বিষয়। এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান ভূমিমন্ত্রী।

পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ