• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

লিবিয়ার নাগরিকসহ আটক ৬ইউরোপে পাঠানোর প্রলোভন।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ  বাংলাদেশের ভিসার শর্তভঙ্গ এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে লিবিয়ার এক নাগরিকসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এক অভিযানে তাদের আটক করা হয়। র‍্যাব ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।আসামিরা হলেন- লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ (৪৫), সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান (৬০), ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান (৩৪), ম্যানেজার মো. নজরুল ইসলাম (৪২), হিসাবরক্ষক মহিন উদ্দিন (৩১) এবং ম্যান পাওয়ার এজেন্ট মো. সোহেল (২৪)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৩ গোয়েন্দা সূত্রে জানতে পারে, লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ না করেই ঢাকার সুফি ইন্টারন্যাশনাল লি. নামক রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রফতানির ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন। তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এক ভিক্টিমের অভিযোগের ভিত্ততে লিবিয়ার নাগরিক সামির আহমেদকে মঙ্গলবার হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয়। বাকিদের বুধবার আটক করা হয়।সামির আহমেদ বাংলাদেশের সাধারণ নাগরিকদের চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর বিশেষত ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলো বলে জানা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ