• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

মৌ খান এবার ওয়েব সিরিজে আছেন।

রিপোর্টার: / ৫৯৫ পঠিত
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২০

বিনোদন ডেসঃ ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার ড্যাশিং ডিরেক্টর শাহীন সুমন। তারকাবহুল এই সিরিজটির নাম ‘মাফিয়া’। এখানে থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতায় মোড়ানো ভালোবাসা, ক্ষমতার মোহ, প্রতারণার গল্প।এ সিরিজে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌ খান। আজ বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন।এর আগে তিনি জানান, তার ‘মাফিয়া’-তে প্রধান একটি চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেতা জাহিদ হাসানকে। আরও থাকবেন শ্যামল মাওলাসহ অনেক প্রিয়মুখ। এবার জানা গেল মৌ খানের নাম। এই অভিনেত্রীর চরিত্রটি এখানে বেশ চমক জাগানিয়া বলে জানান পরিচালক।এদিকে এ ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে মৌ খান বলেন, ‘শাহীন সুমন ভাই আমাদের সিনেমার জন্য অনেক বড় নাম। তাকে বলা লাকি ডিরেক্টর। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করছি। অনেক বড় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ হবে। আশা করছি অনেক কিছু শেখার সুযোগ হবে এখানে।’পরিচালক শাহীন সুমন জানান, তারই গল্প ভাবনায় দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে ‘মাফিয়া’ নির্মিত হবে ১৫০ পর্বে। আজ বুধবার (১২ আগস্ট) থেকে শুটিং শুরু হয়েছে নারায়ণগঞ্জে। এছাড়াও ঢাকা ও কক্সবাজারে এ ছবির দৃশ্যায়ন হবে। একসঙ্গে তিন ক্যামেরা দিয়ে চলবে কাজ। এখানে তার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে আছেন লরিন খান বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ