• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন কলাপাড়ার শিক্ষক শহিদুল ইসলাম,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬৪৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম (সোহেল)। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এর অধীনে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মান সূচক এ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত: মোঃ আবদুস সত্তার মিয়ার পুত্র। পটুয়াখালী এবং বরগুনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিতও করেছেন এই শিক্ষক।
গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মি. এ ভারতের কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এ গ্রান্ড কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মোট ১৭ জনকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মান সূচক ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ’র প্রতিনিধি এস.কে বনিক, মি. ড্রিম স্কিন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, ড. মো. শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কতৃপক্ষ এবং কলাপাড়ার শিক্ষক সংগঠন’র নেতৃবৃন্দ।
ড.মো.শহীদুল ইসলাম বলেন, এ ধরনের প্রাপ্তি যে কোন শিক্ষকের জন্য সন্মানের। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি ভবিষ্যতে যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ