• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪  : ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, দেশটির উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে হিজবুল্লাহ’র একটি ড্রোন হামলায় রোববার চার সৈন্য নিহত হয়েছে। লেবাননে হিজবুল্লাহ তার বোমা হামলা সম্প্রসারিত করেছে এবং  সেনারা সীমান্তের ওপারে তাদের সাথে লড়াই করছে।

বৈরুত থেকে এএফপি জানায়, ২৩ সেপ্টেম্বরের লেবাননে হিজবুল্লাহর উপর ইসরাইল হামলা বাড়ানোর পর থেকে হাইফার কাছে বিনিয়ামিনার সামরিক প্রশিক্ষণ শিবিরের এই হামলাটি ছিল ইসরাইলি ঘাঁটিতে সবচেয়ে মারাত্মক। জরুরি পরিষেবাগুলো ৬০ জনেরও  বেশি আহত হওয়ার খবর দিয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ রোববার গভীর রাতে বলেছে, তারা হাইফা শহরের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে বিনিয়ামিনা ক্যাম্পে ‘আক্রমণ ড্রোনের একটি স্কোয়াড্রন’ পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিমান হামলাসহ ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলের ওই হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়।

একটি ইসরাইলি স্বেচ্ছাসেবক উদ্ধারকারী সেবা ইউনাইটেড হাটজালাহ বলেছে, বিনয়ামিনায় তার দলগুলো ‘৬০ জনেরও বেশি আহত ব্যক্তিকে’ সহায়তা করেছে। তাদের মধ্যে সামান্য থেকে গুরুতর আহত হয়েছে।
এদিকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুলে রোববার ইসরাইলি হামলায় কয়েকটি পুরো পরিবারসহ নিহতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষীরা বলেছে, লেবাননের দক্ষিণে ইসরাইল ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে লড়াইয়ের সময়, তারা মহড়ায় ছিল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই এলাকা থেকে তার বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানোর পরে ইসরাইলি সেনারা ‘জোরপূর্বক’ দুটি ট্যাঙ্ক নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষীদের অবস্থানে প্রবেশ করে।
ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো বৈরুতের দক্ষিণে ও লেবাননের দক্ষিণ ও পূর্বে হিজবুল্লাহর ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটির বাইরের এলাকায় দিকে ক্রমবর্ধমানভাবে দৃষ্টি নিবদ্ধ করেছে।

ইসরাইল বলেছে, তার বিমান বাহিনী হিজবুল্লাহ লঞ্চার, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পোস্ট, অস্ত্র মজুদ কারখানা ও অন্যান্য লক্ষ্যবস্তÍুতে আঘাত করেছে। স্থলভাগে তার সৈন্যরা কয়েক যোদ্ধাকে নির্মূল করেছে।
লেবাননের সরকারি ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ বলেছে ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণে ‘তাদের আক্রমণ বাড়িয়েছে’ এবং  বেশ ক’টি সীমান্তবর্তী গ্রামে ‘পরপর বিমান হামলা’ চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ