• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মানবিক ও চিকিৎসা সেবা কার্যক্রমে নেপালে আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেলেন মুহাম্মদ রাজ ও ইএনটি স্পেশালিস্ট ডা. মোঃ মশিউর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৬ পঠিত
আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫

মোশাররফ হোসাইন রাজু:

দেশে ও বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সেবা কার্যক্রমে অনন্য অবদান রাখায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কে স্বীকৃতি দিল নেপাল।

“নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” এ মানবিক সেবা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর মহাপরিচালক মুহাম্মদ রাজ এবং সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ মশিউর রহমান।

এই সম্মাননা তাদের হাতে তুলে দেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মাননীয় বারদী প্রসাদ পাণ্ডে।পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন হাউস অডিটোরিয়াম, কাঠমান্ডু, নেপাল-এ।

অনুষ্ঠানে নেপালের পক্ষে সভাপতিত্ব করেন ডা. তিল কুমারী জি. রানা, ডিডিএফএন-এর সভাপতি এবং বাংলাদেশের পক্ষ থেকে সভাপতিত্ব করেন এম. জহিরুল ইসলাম খোকন, বাংলাদেশ কো-অর্ডিনেটর।

এই সম্মাননা উপলক্ষে ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি’-এর একটি প্রতিনিধি দল বর্তমানে নেপালে অবস্থান করছে। সফরের অংশ হিসেবে তারা মসজিদ ও মাদরাসা নির্মাণ, নওমুসলিমদের খোঁজ-খবর নেওয়া এবং দ্বীনি শিক্ষা প্রসারে নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল এবং সংস্থার শুভানুধ্যায়ী হাজী মোঃ ইদ্রিস আলী।

সফরকালীন সময়ে ‘টিম হাফেজ্জী’ এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন নেপালের সংসদ সদস্য, ইসলামী আইন বিষয়ক বিশেষজ্ঞ ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মোহাম্মদ খালিদ সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি টিম হাফেজ্জীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,

“নেপালের মাটিতে তারা যে দ্বীনি ও মানবিক কাজ করছেন, আমি সর্বদা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ