• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি কৃষক লীগের সাধারণ সম্পাদক (মুরগী) সিদ্দিকের দোকানে চুরি করতে গিয়ে আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মোঃ আসাদুজ্জামান (ভুট্টা),বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে দোকান ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। সুরুজ বদলগাছী সরকারী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি।

শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরে খাদ্যগুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে চুরি করতে গেলে তাকে আটক করা হয়। আটককৃত সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

সিদ্দিকের দোকান ম্যানেজার রাজু জানায়, শুক্রবার রাত ১২ টার পর মিজানুর নামে এক ড্র্রাইভার দেখতে পায় সিদ্দিকের দোকানের তালা ভেঙ্গে একজন লোক ভিতরে ঢুকে সাটার নেমে দেয়। এ সময় মিজানুর কৌশল করে সাটারে পুনরায় তার বাসার তালা লাগিয়ে চোরকে ভিতরে আটকে ফেলে। মিজানুর সিদ্দিককে খবর দিলে সিদ্দিক তার লোকজন নিয়ে এসে দোকান ঘরে সুরুজ নামে স্থানীয় এক চোরকে হাতে নাতে আটক করে।

রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুজ’কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক চাকরাইল গ্রামের শাহিন , মাইন ও বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেন’কে গ্রেপ্তার করে থানা পুলিশ। সুরুজ ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় তাকে চুরি’সহ ডেভিল হান্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানায়, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। চার জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ