• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ,,,,

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

নির্বাচনী গণসংযোগে হামলা, আরও দুইজন আহত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এরশাদ উল্লাহসহ আরও দুইজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেল এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়—
“চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা এরশাদের পায়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।”

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন,
“এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এসে গুলি করে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। সেই সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে বিএনপি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহকে মনোনয়ন দেয়। এর মাত্র দুই দিন পরই এই হামলার ঘটনা ঘটল।

দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে এরশাদ উল্লাহর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ