• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর বিএনপি পৃথক ভাবে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দলটির নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এছাড়াও বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজনের মধ্যদিয়ে শেষ করা হয়।

বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে শেষ করা হয়।

সবশেষে ৬টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আতশবাজি উৎসবের আয়োজন করেন ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ