• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,,

রিপোর্টার: / ১৪০ পঠিত
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মো. নাহিদুল হক, কলাপাড়া।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। রবিবার বিকেল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য ও দেশের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন করছেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপর এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান, কলাপাড়া উপজেলা সাবেক সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান এবং অ্যাডভোকেট জেড এম কাওসার।

এ সময় এবিএম মোশাররফ হোসেন বলেন, “আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির যে ঐক্য প্রয়োজন, তার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন মুফতি হাবিবুর রহমান ও রবিউল হাসান। আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
তিনি যোগদানকৃত সকল নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ