• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাজারে এলো বহুল কাঙ্ক্ষিত আইফোন ১৭ সিরিজ। এই সিরিজে আইফোন ১৭ , আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার। আইফোন ১৭ সিরিজ লঞ্চে সামনে এল আইফোন ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন, আইফোন এয়ার। ফোনটি চওড়ায় মাত্র ৫.৬ মিলিমিটার। ওজন মাত্র ১৬৫ গ্রাম। ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে তৈরি এই ফোনটি। এই ফোনের ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ১২০ হার্জ পর্যন্ত। ফোনের উভয় দিকেই রয়েছে প্রো-সেরামিক শিল্ড। এর ফলে ফোন ভাঙার সম্ভাবনা আরও চারগুণ কম। তবে আয়তনে সরু হলেও, অ্যাপেল কর্তৃপক্ষের দাবি আইওএস ২৬-র অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়ারলেস চিপ থাকায় এটির ব্যাটারি খরচও কম হবে। ফোনে এআইয়ের কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্সের দাবিও করা হয়েছে। এই ফোনের ব্যাটারি থাকছে ৩১৪৯ এমএএইচ। ফোনের ব্যাক ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল ফিউসন ক্য়ামেরা সিস্টেম। সঙ্গে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এই ফোনে বিশ্বজুড়ে উৎপাদিত কোনো মডেলেই সিমের আলাদা কোনো স্লট রাখা হবে না। কেবল ই-সিমই ব্যবহার করা যাবে। কালো, সাদা, হালকা সোনালি এবং আকাশি নীল, এই চার রঙে পাওয়া যাবে এই ফোনটি। বিশ্ববাজারে এই ফোনের দাম ৯৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১ লাখ ২২ হাজার থেকে শুরু। তবে দেশে এর দাম আরও কিছুটা বেশি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ