• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করছে, তাতে যুব, নারী ও শিশুদের জন্য থাকবে বিশেষ অগ্রাধিকার। এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক একথা জানিয়েছেন।

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বুধবার অনুষ্ঠিত ‘ন্যাশনাল ইয়ুথ পলিসি ডায়ালগ ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে ইয়েস বাংলাদেশ ও সহায়তা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সানী আব্দুল হক বলেন, ‘আমাদের দেশের তরুণদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আত্মবিশ্বাসের অভাব ও কর্মসংস্থানের ঘাটতি। এর মূল কারণ হচ্ছে- সেকেলে শিক্ষাব্যবস্থা ও মানসিকতার সীমাবদ্ধতা।’

তিনি বলেন, এবি পার্টি এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে প্রতিটি তরুণ-তরুণী সম্মানজনক কাজ পাবে, নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে পারবে এবং চাইলে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে পারবে।

তিনি আরো বলেন, এবি পার্টি’র নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, স্টার্টআপ সহায়তা ও কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হবে।

নারী উন্নয়ন ছাড়া কোনো জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে ব্যারিস্টার সানী বলেন, ‘নারীরা এখনও স্বাস্থ্যসেবা, কর্মক্ষেত্র ও নিরাপত্তায় নানা বৈষম্যের সম্মুখীন হন। এবি পার্টি’র ইশতেহারে নারীদের জন্য থাকবে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতের স্পষ্ট অঙ্গীকার।’

এ সময় শিশুদের সুস্থ, নিরাপদ ও সৃজনশীলভাবে বেড়ে ওঠা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

শিশুদের ব্যাপারে ব্যারিস্টার সানী বলেন, এবি পার্টি’র ইশতেহারে শিশুদের জন্য থাকবে আলাদা অধ্যায়, যেখানে তাদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও মানসিক বিকাশের ওপর জোর দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে দেশের আটটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা নির্বাচনী ইশতেহারে যুব, নারী ও শিশুদের গুরুত্ব সম্পর্কে তাদের দলের অবস্থান তুলে ধরেন।

সারা দেশ থেকে আগত ৪০টি জেলার প্রায় ১০০ তরুণ-তরুণী ও যুব প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন এবং নেতাদের সামনে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ