• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টা সফরকারী প্রতিনিধি লকে বলেন, আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। এটি রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ ও উৎসবমুখর হবে। কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবুও অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়সূচি অনুসারে তা নিশ্চিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

‘জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়ছে, কারণ দীর্ঘদিন পর-কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর-ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে’-উল্লেখ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা আত্মবিশ্বাস ব্যক্ত করেন বলেন, তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন, কারণ ১৫ বছরেরও বেশি সময় ধরে এই প্রথমবারের মতো তাদের অনেকেই ভোট দেবেন।

‘ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূচনার সাক্ষী হবে। এটি আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে-জাতির জন্য একটি নতুন যাত্রা’-এমনটিই যোগ করে প্রধান উপদেষ্টা।

ঘণ্টাব্যাপী আলোচনায়, প্রধান উপদেষ্টা এবং এমপিরা সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন।

সফররত এমপিরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। বাংলাদেশ হয়তো সেই কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে বিষয়গুলো সঠিক দিকে এগিয়ে যাচ্ছে।

অধ্যাপক ইউনূস ইইউকে তাদের দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ করে, সম্প্রতি সাহায্যের ঘাটতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তিনি শিবিরগুলোতে স্কুলগুলো পুনরায় চালু করতে সহায়তার আহ্বান জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ