• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা

কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

যৌতুকের জেরে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই মিরাজ হাওলাদার। সোমবার গভীর রাতে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত রহিমার চাচা বশির ফকির জানান, উত্তর চাকামইয়া গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারের সঙ্গে কয়েক বছর আগে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মিরাজ। নির্যাতন সহ্য করতে না পেরে রহিমা কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসে। পরে পারিবারিক সিদ্ধান্ত হয়, রহিমা আর তার স্বামীর সঙ্গে সংসার করবে না। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ