• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম

আলোচনা ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ালে ব্যবস্থা: সতর্ক করলেন বাণিজ্য উপদেষ্টা,,,

রিপোর্টার: / ৮৯ পঠিত
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আলোচনা ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ালে ব্যবস্থা: সতর্ক করলেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা বা পূর্বঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, “ব্যবসায়ীরা একতরফা সিদ্ধান্ত নিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। সরকারকে কিছু জানায়নি। এর আগেও এমন ঘটনা ঘটলে সরকার দাম বৃদ্ধিকে মেনে নেয়নি এবং ব্যবস্থা নিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না।” তবে দাম বাড়ানোর যুক্তিগ্রাহ্য কারণ থাকলে আলোচনা করার সুযোগ থাকবে বলেও জানান তিনি।

সরকারের ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ আছে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “নিয়ন্ত্রণ আছে কি নেই তা আমাদের কার্যক্রম দেখলেই বুঝতে পারবেন। সরকারের অবশ্যই নিয়ন্ত্রণ আছে।”

ব্যবসায়ীরা যদি আইনভঙ্গ করে থাকে তবে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই নেওয়া হবে। আইনসঙ্গত যেসব পদক্ষেপ আছে, সেগুলো আমরা প্রয়োগ করব।”

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান জানান, সরকারের সঙ্গে আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের লঙ্ঘন। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। লিটারপ্রতি দাম বেড়েছে ৯ টাকা। পাঁচ লিটারের বোতলের নতুন দাম ৯৬৫ টাকা, যা আগে ছিল ৯২২ টাকা। বোতলজাত এক লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ