• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক নতুন তথ্য: আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানি মাহান এয়ার লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে অস্থিরতায় বিপাকে সাধারণ মানুষ

কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,,

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় “নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মুখ্য” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাছির উদ্দিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবা উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সংগঠক কামাল হাসান রনি, ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নাজমুস সাকিব এবং পরিবেশ সংগঠক নজরুল ইসলাম।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী—এই তিন সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের বিতার্কিক হিসেবে অংশ নেন রাইসা ইসলাম, সৈয়দা মিফতাহুল জান্নাত ও লামিয়া ইসলাম। বিপক্ষে অংশগ্রহণ করেন আব্দুজ্জাহের আল নাহিয়ান, মো. হাসিব ইসলাম ও মো. কায়েদ হাসান।

প্রতিযোগিতায় পক্ষ দল চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাইসা ইসলাম ও আব্দুজ্জাহের আল নাহিয়ান।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ