• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: রাতের সেবার সময় বাড়ল ২০ মিনিট কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে: তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবা, সবগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ৪৪০টির বেশি স্থানে চালু ৫জি সেবা, পূর্ণাঙ্গ বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার ঢাকা শহরকে রক্ষায় নতুন আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক থাকছেন প্রভাবমুক্ত: তথ্যমন্ত্রী ২৬ জেলার দেশাত্মবোধক গানের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন, গর্বিত হাজীপুরের রেদোয়ান হাসান তপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বে নতুন সরকার,,,

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বে নতুন সরকার

তারেক রহমান-এর মন্ত্রিসভায় ৪০ নতুন মুখ, দপ্তর বণ্টন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিপরিষদে বড় চমক—৪০ জন একেবারেই নতুন মুখ নিয়ে যাত্রা শুরু করেছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন।

২৫ পূর্ণমন্ত্রী, ১৬ জনই নতুন

পূর্ণমন্ত্রীদের মধ্যে ১৬ জন আগে কখনো মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। নতুনদের তালিকায় আছেন এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম। বাকি ৯ জন পূর্বে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

২৪ প্রতিমন্ত্রীই নতুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের কেউই আগে মন্ত্রিপরিষদে ছিলেন না। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।


দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ে

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় — মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • অর্থ ও পরিকল্পনা — আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • স্বরাষ্ট্র — সালাহউদ্দিন আহমদ
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ — ইকবাল হাসান মাহমুদ
  • মুক্তিযুদ্ধ বিষয়ক — হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
  • মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ — আবু জাফর মো. জাহিদ হোসেন
  • পররাষ্ট্র — ড. খলিলুর রহমান
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন — আব্দুল আউয়াল মিন্টু
  • ধর্ম — কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • ভূমি — মিজানুর রহমান মিনু
  • সংস্কৃতি — নিতাই রায় চৌধুরী
  • বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট — খন্দকার আব্দুল মুক্তাদির
  • শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ — আরিফুল হক চৌধুরী
  • তথ্য ও সম্প্রচার — জহির উদ্দিন স্বপন
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য — মোহাম্মদ আমিন উর রশীদ
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন — আফরোজা খানম
  • পানি সম্পদ — মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ — আসাদুল হাবিব দুলু
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক — মো. আসাদুজ্জামান
  • গৃহায়ণ ও গণপূর্ত — জাকারিয়া তাহের
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক — দীপেন দেওয়ান

নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও নবীন নেতৃত্বের সমন্বয়ে সরকার গঠিত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মুখের আধিক্য সরকারের নীতি-পরিকল্পনায় ভিন্নমাত্রা আনতে পারে। এখন দেখার বিষয়, দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রীরা কতটা দ্রুত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ