• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানি জায়ান্ট মিতসুই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

রিপোর্টার: / ৪৩ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানি জায়ান্ট মিতসুই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সরকার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়।

এ সময় বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সহজতর করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরা হয়। সরকারের মতে, এ ব্যবস্থা চালু হলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে আঞ্চলিক বিনিয়োগ ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

মিতসুই অ্যান্ড কোং বিশ্বের বিভিন্ন দেশে লজিস্টিকস, অবকাঠামো উন্নয়ন, ধাতু, জ্বালানি, খাদ্য বাণিজ্য এবং প্রযুক্তিভিত্তিক খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অন্যদিকে মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো।

প্রতিনিধিদলে আরও ছিলেন এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের আগ্রহ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ