• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড ‘তাড়াহুড়ো নয়, সম্মানজনক পরিবেশেই তারেকের ভারত সফর’ বিএনপির সংসদ সদস্যদের কাছে ভোট ও দোয়া চাইলেন; প্রধানমন্ত্রী তারেক রহমানও ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬

 

সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ৭ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভর ধারা থেকে বের করে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মমুখী শিক্ষায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করা জরুরি।

রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। গণতান্ত্রিক বাংলাদেশে এখন শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের নতুনভাবে প্রস্তুত করার সময় এসেছে। তিনি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই।

উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশের দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অটোমেশন ও এআই-চালিত প্রযুক্তির কারণে অনেক প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়লেও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই শিক্ষা কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানো টেকনোলজি ও ফাইভ-জি প্রযুক্তির মতো বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

উচ্চশিক্ষিতদের বেকারত্ব কমাতে সরকার এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া’ বাস্তবায়নের জন্য সিড ফান্ডিং ও ইনোভেশন গ্র্যান্ট চালুর ঘোষণা দেন।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন মানবিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে নৈতিকতা, মানসিক স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সচেতনতার শিক্ষা অপরিহার্য।

তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও পরামর্শ দেন এবং বলেন, এতে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের ছাত্র ও যুবসমাজকে প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ বিশ্বে উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ