• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে

রিপোর্টার: / ৩০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে

১১৬টি ফিরতি ফ্লাইটে ফিরেছেন হাজিরা, ১ জুলাই পর্যন্ত চলবে প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের হজ কার্যক্রম শেষ করে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মাধ্যমে মোট ১১৬টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪,২৮৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৫,৬৯৩ জন।

এদিকে চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১৩ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান। মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৫ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া মেডিকেল সেন্টারগুলোতে মোট ৬১,৪৭৩ জন হাজিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

অন্যদিকে মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৭,৩১৫ জন হাজি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছেন।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে এবং তা শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ