• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ

কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় সত্তোরোর্ধ এক বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে নিহত হারিচ আহমেদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত ১৯ জুলাই বিরোধপূর্ণ একটি জমিতে জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর ও ফেরদৌসের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল হারিচ আহমেদকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। পরে তাকে চাষের জমির হাঁটুসমান কাঁদায় পুঁতে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।

এ সময় হারিচ আহমেদকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের নারী সদস্যদেরও মারধর করা হয় এবং কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলেও অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় চৌকিদার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় হারিচ আহমেদকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল ২১ জুলাই মহিপুর থানায় খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা দায়েরের কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ