• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব

রিপোর্টার: / ৬৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব

ঢাকা প্রতিনিধি: বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনস্থ লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিন-এর ২০২৬–২৭ সেশনের নতুন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. মো. আশফাক হোসেন আকন্দ এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ক্লাবের মাসিক সভায় বিদায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন (ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন) লায়ন মো. নজরুল ইসলাম। তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সেবার আদর্শ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে হবে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি লায়ন মো. আবুল হাসান, সম্পাদক লায়ন ইঞ্জি. মো. আশফাক হোসেন আকন্দ এবং ট্রেজারার লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল বলেন, মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও লায়ন্সের আদর্শ বাস্তবায়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, সমাজকল্যাণ এবং মানবিক সেবামূলক কর্মসূচিকে আরও সম্প্রসারণেরও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এলসিআইএফ চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে ক্লাবটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ