• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রূপচাঁদ-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
মোঃ রূপচাঁদ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে পারলেই একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আয়োজকদের ভাষ্য, “মাদককে না বলি, যুবসমাজকে রক্ষা করি, অপরাধমুক্ত সমাজ গড়ি এবং সচেতন পরিবার গড়ে তুলি”—এই অঙ্গীকারকে সামনে রেখেই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ