• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

রিপোর্টার: / ২১ পঠিত
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ঘর থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা ফিরোজা বেগমও হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন। আহত মা-ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম জানান, কয়েকদিন আগে তার জমিতে গরু প্রবেশ করে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির আপস-মীমাংসা হলেও শনিবার শিপন মোল্লা, কাওসার শরীফ, দীন ইসলাম, মহিব, আল আমিনসহ ১০ থেকে ১২ জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

সাইফুল অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আহত ফিরোজা বেগম বলেন, “আমার ছেলেকে মারধর করতে দেখে আমি বাধা দিতে গেলে আমাকেও থাপ্পড় মেরে ফেলে দেওয়া হয়। এ সময় আমার কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখায়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিপন মোল্লা বলেন, “ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সবাই যদি বলে আমি মারধর করেছি, তাহলে সেটি তদন্তে প্রমাণ হবে। তবে আমি কাউকে মারিনি, বরং মারামারি থামানোর চেষ্টা করেছি।”

এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ