• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক

রিপোর্টার: / ১১ পঠিত
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক

ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিট ও ব্যাটারি উদ্ধার, তদন্তে পুলিশ

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের কাছাকাছি এলাকায় পরপর দুটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে হাসানের চায়ের দোকানের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপরেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে গাংনী বাজার এলাকায় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সেখানে বিস্ফোরণের চিহ্নের পাশাপাশি ইলেকট্রনিক সার্কিটের অংশ, ব্যাটারি ও বোমাসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরেই গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়। একই সময়ে বাঁশবাড়িয়া এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থাকায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তারা বিএনপি কার্যালয়ের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে কেউ এসব বোমাসদৃশ বস্তু রেখে থাকতে পারে। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয়দের ধারণা, বিস্ফোরণের স্থানটির একটি গাছের মধ্যে বোমাসদৃশ বস্তু রাখা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। ইলেকট্রনিক সার্কিটের অংশসহ অন্যান্য আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দলটির কার্যালয়ের কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাটি নিছক বিস্ফোরণ, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির কোনো প্রচেষ্টা—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ