
কাতারের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির সুযোগ উন্মুক্ত করেছে। মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীরা এই পূর্ণাঙ্গ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কাতারে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
ইনস্টিটিউটের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে এই বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য কিছু বিষয়ের তালিকা নিচে দেওয়া হলো
মাস্টার্স পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তামিম বৃত্তি’ প্রদান করা হবে। ডক্টরাল শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি তিনটি ধাপে কার্যকর হয়। প্রথম ধাপে দুই সেমিস্টারের কোর্স সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ধাপে এক শিক্ষাবর্ষের জন্য গবেষণা-প্রস্তাবনা নিয়ে পূর্ণকালীন কাজের সুযোগ থাকে, তবে এ পর্যায়ে প্রথম ধাপের কোর্সগুলোতে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকা বাধ্যতামূলক। তৃতীয় ধাপে সমন্বিত পরীক্ষা সফলভাবে শেষ করার পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন লেখার বৃত্তি প্রদান করা হয়। যে কোনো দেশের নাগরিক মাস্টার্স পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। ডক্টরাল পর্যায়ের বৃত্তির ক্ষেত্রে প্রথমে ইনস্টিটিউটে ভর্তি নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট আর্থিক ও একাডেমিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
আবেদনের সময় সাধারণত নিম্নোক্ত কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে দোহা ইনস্টিটিউটের নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। বিস্তারিত তথ্য ও আবেদনের লিংক পাওয়া যাবে এই ঠিকানায়: https://www.opportunitiescircle.com/doha-institute-scholarships/।