• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রাণবন্ত সাহিত্য আড্ডা কবি অর্ণব আশিককে নিয়ে উসাস’র//দৈনিক ক্রাইম বাংলা।  

রিপোর্টার: / ৩১০ পঠিত
আপডেট: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

লালমোহন প্রতিনিধিঃ
দুই বাংলার খ্যাতনামা কবি অর্ণব আশিককে নিয়ে উসাস’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাহিত্য আড্ডা হলো লালমোহনের কাশফুল ভেন্যুতে। আড্ডার অনন্য আকর্ষণ ছিলো দুই বাংলার স্বনামধন্য কবি, সাবেক ডিসি ও সচিব হুমায়ুন কবির (অর্ণব আশিক)।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন, উপকূল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী মো. তাহেরুল আলম, লালচান খ্যাত লেখক কবি নুরুল আমিন ও কবি এরশাদ সোহেল।
কবিতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচানার ফাঁকে ফাঁকে প্রখ্যাত কবিগণের জনপ্রিয় কবিতাও তিনি আবৃত্তি করে শোনান। তিনি ভোলায় এতো সুন্দর একটি সাহিত্য সংগঠন প্রতিষ্টা করায় উসাস’র সকলকে ধন্যবাদ জানান।
এসময় জনপ্রিয় কবি অর্ণব আশিক কে উসাস পরিবারের পক্ষ হতে একগুচ্ছ লাল গোলাপ ও বই উপহার দেয়া হয়। লালচান খ্যাত লেখক কবি নুরুল আমিনের লেখা প্রবন্ধগ্রন্থ ‘জেগে উঠি জাগিয়ে তুলি’ ও আযাদ আলাউদ্দিন সম্পাদিত সাহিত্য ম্যাগাজিন মুক্তবুলি কবির হাতে তুলে দেয়া হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, কাশফুলে আজকের এ সাহিত্য আড্ডা ও উসাস পরিবারের উচ্ছ্বসিত ভালোবাসা আমি কোনোদি ভুলবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ