• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের

রিপোর্টার: / ১৬ পঠিত
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর সোমবার আয়োজিত এই আঞ্চলিক সম্মেলনে সংশ্লিষ্ট দেশগুলোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন। বৈঠকটি আয়োজন করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমের কৌশল নির্ধারণ, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও ভারত ছাড়াও মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সার্জিও গোর জানিয়েছেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এই আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে এবং সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। রুবিও তার এক্সে দেওয়া বার্তায় উল্লেখ করেছেন, ১১টি দেশে দায়িত্ব পালনকারী মার্কিন মিশনপ্রধানদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আয়োজনের জন্য তিনি সার্জিও গোরকে ধন্যবাদ জানিয়েছেন। মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন দেশগুলোর রাষ্ট্রদূতদের এই মিলনমেলা আঞ্চলিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ