• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ভারতে কমেছে করোনায় দৈনিক মৃত্যু

রিপোর্টার: / ৬৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। বুধবার দেশটিতে মারা গেছে দুই হাজার তিনশ ৩০ জন। একদিনে শনাক্ত ৬৭ হাজারের বেশি এনিয়ে ভারতে মোট মৃত্যু তিন লাখ ৮১ হাজার নয়শ তিনজন। মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৯৭ লাখ। করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামহীন মৃত্যু দেখেছে ভারত। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাজ্য মহারাষ্ট্র। করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ এর সংক্রমণের কারণে দেশটিতে আসতে পারে তৃতীয় ঢেউ। নতুন এই ঢেউটি দ্বিতীয় ঢেউয়ের তুলনায় দ্বিগুণ হারে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। তৃতীয় ঢেউ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নিচ্ছে রাজ্যটি। এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ডের এক ডোজ টিকা করোনা প্রতিরোধে ৬১ শতাংশ কার্যকর। আর দুই ডোজ টিকা ৬৫ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের একটি গবেষণা।   করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে সাতশ ৩০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহারে। ভারতের মুম্বাই ও ওড়িশা রাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ। সংক্রমণ বাড়ায় ওড়িশার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো দুই সপ্তাহ। জাপানে ভ্যাকসিন পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। জুলাইয়ের শেষ নাগাদ তারা এই পাসপোর্ট চালু করবে বলে জানিয়েছে দেশটির প্রধান মন্ত্রীপরিষদ সচিব কাতসুনোবু কাতো। অন্যদিকে দীর্ঘ এক মাস পর সিডনিতে আবারও তিন জনের শরীরে করোনা শনাক্ত হলো। বিশ্বে করোনায় মোট মৃত্যু সাড়ে ৩৮ লাখের কাছাকাছি। বিশ্বজুড়ে মারা গেছে ৩৮ লাখ ৪৮  হাজার পাঁচশ দশ জন। মোট শনাক্ত ১৭ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে। বুধবার মারা গেছে প্রায় সাড়ে নয় হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ