• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,,

গলাচিপায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সফর

রিপোর্টার: / ৩৬৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার সফরে আসেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অসংখ্য নদী বিধৌত দক্ষিণ জনপদের নদী সমূহে এলোমেলো ডুবোচরে ক্ষতিগ্রস্ত দুই তীরের জনপদ ও নদী শাসনে কর্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
শুক্রবার সকাল ৯টায় গলাচিপা লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দ্িক্ষণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষেই সরকার ব-দ্বীপ পরিকল্পণা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পণা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গণ সমস্যা থাকবেনা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যই হলো দক্ষিণ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। সে কারণে বর্তমান সরকার এ এলাকায় পায়রা সমুদ্র বন্দর, ইপিজেড, ব্রিজ স্থাপন করেন। এ ছাড়াও রাস্তা-ঘাট, কালভার্ট ও বিভিন্ন স্থাপনার ব্যাপক উন্নয়ন হয়েছে।
এরপর মন্ত্রী বোয়ালিয়া স্লুইসগেট, পানপট্টি লঞ্চঘাট ও বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মো. আবদুল মতিন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ