• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রোনালদোকে অভিনন্দন জানালেন আলী দাই। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

  খেলাধুলা    ফ্রান্সের সঙ্গে ২-২ ড্র করে ইউরো কাপের শেষ আট নিশ্চিত করে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বের এই শেষ ম্যাচে স্পট কিক থেকে দুই গোল করে ইরানের সাবেক তারকা আলী দাইয়ের রেকর্ড স্পর্শ করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৪৫ ম্যাচ খেলা দাইয়ের গোল ১০৯ টি। ২০০৩ সালে অভিষেক হওয়া রোনালদো ১৭৮ ম্যাচে করেছেন ১০৯ গোল। দীর্ঘদিন ধরে আলী দাই আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। আর একটি গোল করলেই রোনালদো তাকে ছাড়িয়ে যাবেন। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের শুরুতে রোনালদো যে গোলটি করেন, সেটাও একটা রেকর্ড। ওই গোলের মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো  বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করেন। ম্যাচ শেষে তার গোলের সংখ্যা ২১। আর ইউরোতে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ডও এখন তার দখলে। এবার সেই রোনালদোর কাছে রেকর্ড হারাতে বসলেও কোনো দুঃখ নেই ইরানের কিংবদন্তি আলি দাইয়ের। বরং তিনি খুব গর্বিত। সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে সিআর সেভেনকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন, যিনি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা থেকে এক গোল দূরে। আমি সম্মানিত যে, এই অসাধারণ অর্জন রোনালদোর দখলে যাবে। ফুটবলের একজন দারুণ চ্যাম্পিয়ন তিনি এবং হৃদয়বান একজন, যিনি বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ