• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

গলাচিপায় রুহুল হত্যাকাণ্ডে অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে স্ত্রীর মামলা।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

শাহাবুদ্দিন শিহাব      গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৬ জন আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় শনিবার হত্যা মামলা দায়ের করেন।  এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।  হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিফাত খান(২৬), হৃদয় হাওলাদার (২২), ইমরান হাওলাদার(২৩), মাহমুদ শাকিল (২৩), শহিদুজ্জামান ইমন (২১) নাঈম হাওলাদারকে (২১) শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
তবে মামলার গোপনীয়তার স্বার্থে অনেক তথ্য দিতেই অপরাগতা স্বীকার করছে পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া গ্রামের ওই এলাকার খালেক মীরের ছেলে রুহুল আমিন মীরকে  চাচাতো ভাইয়ের ছেলে মিরাজ ও চাচাতো ভাই জসিম মীরের নেতৃত্বে সংঘবদ্ধ অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসীরা  গত শুক্রবার (২৫ জুন) উপজেলার পাড়ডাকুয়া ব্রিজ বাজারে রুহুলের ওপর রড ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত রুহুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের সাথে জড়িত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রয়েছে। এরা দীর্ঘদিন ধরে উপজেলা ও উপজেলার বাইরে জমিজমার বিরোধীয় এলাকায় ভাড়াটে লাঠিয়াল হিসেবে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ