• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়া উপজেলায় ইলিশ অভয়াশ্রম রক্ষায় সচেতনতা মূলক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫২ পঠিত
আপডেট: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

মোঃশাহাবুদ্দিনঃকলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদরপুর গ্রামে কারিতাস এর ভবনে ইলিশ অভয়াশ্রম রক্ষায় সচেতনামূলক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইলিশ অভয়াআশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকুন ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন, এই শ্লোগানকে কেন্দ্র করে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সমগ্র আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকাকে সরকার ইলিশ অভয়াআশ্রম ঘোষণা করেছে।

এই অভায়াআশ্রম এলাকায় ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি( মোট তিন মাস) সকল প্রকার মাছ ধারা নিষিদ্ধ। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীর ইলিশ অভয়াআশ্রম রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমাহবুবুর রহমান উপ-প্রকল্প পরিচালক ও জনাব অপুসাহা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কলাপাড়া পটুয়াখালী। মৎস্য উপসহকারী জনাব মোঃ মহাসিন রেজা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০এর ৩নং ধারা অনুযায়ী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী ১৯৮৫এর ১৩ অনুযায়ী কলাপাড়া উপজেলার একমাত্র ইলিশ অভয়াশ্রম আন্ধারমানিক নদীর গোলবুনিয়া পয়েন্ট থেকে লতাচাপলী সাগর মোহনা পর্যন্ত ৪০কিলোমিটার জায়গায় তিন মাসের জন্য সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ এই আইন অমান্যকারী পক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় কিছু সংখ্যক জেলেরা তারা বলেন, আমরা অবরোধের সময় অনেক কষ্টে আমাদের পরিবার-পরিজনসহ দুঃখের দিন কাটাতে হয়। পর্যাপ্ত সরকারের দেয়া অনুদান পর্যাপ্ত পরিমাণে না হওয়ায়, আমাদের অনাহারে অর্ধহারে দিনযাপন করতে হয়। তাই আপনাদের মাধ্যমে সরকারের সহযোগিতায় অবরোধ চলাকালীন সময়ে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশা যাতে আমরা দূর করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ