• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক/দৈনিক ক্রাইম বাংলা। করেছে বিজিবি

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বেনাপোল-যশোর সড়কের নতুনহাট এলাকা থেকে  ৫.৮৪০ কেজি ওজনের ৫০ টি স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক পাচারকারীরা হচ্ছেন, নড়াইলের কালিয়া উপজেলার  খোকা মোল্লার ছেলে  তৌহিদুল ইসলাম (৪৩) ও একই এলাকার  হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন (৩৫)।
৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর তৌফিক মাহমুদ জানান, মোটর সাইকেল যোগে যশোর থেকে বিপুল পরিমান স্বর্ন পাচার হচ্ছে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে বিজিবি সদস্যরা বেনাপোল-যশোর হাইওয়ে সড়কের নতুনহাট এলাকায় সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেল (যার রেজিষ্ট্রেশন নম্বর যশোর-ল-১৩-৮৪১৪ ইয়ামাহা এফ জেড এস) সহ ২ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৫০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা বরে বিজিবি জানান।
তারা বিজিবির কাছে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তবে বিজিবি সোনার মুল মালিক কে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচেছ। আটক পাচারকারীদের বিরুদ্ধে যশোর কোতওয়ালী থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ