• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার সংকটে দুবাইয়ে ১০ মিলিয়ন খাবারের প্যাকেট প্রস্তুতি ও ১১টি বোয়িং কিনতে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কারে ইইউর সঙ্গে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বরের শেষ পর্যন্ত এলএনজি সরবরাহ স্থগিত আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক করলেন প্রেসিডেন্ট নাহিয়ানের সঙ্গে শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্প ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

আওয়ামীলীগ অফিসে হামলা: বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী সহ এমপি ফিরোজ’র ছবি ভাংচুর./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৯ পঠিত
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অফিসের তালা ভেঙে হামলার ঘটনা ঘটেছে।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির ছবি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অফিসে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হামলার সাথে জড়িত এবিষয়ে কিছু জানা যায়নি।

দলীয় সূত্র জানায়, গতকাল (বুধবার) রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা কনকদিয়া বাজার সংলগ্ন মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম ফিরোজ এমপির ছবিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়।

এঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ বলেন, হামলার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ