• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঘোড়াঘাটে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫৩৪ পঠিত
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,(ঘোড়াঘাট, দিনাজপুর)দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেচিয়ে সাজু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বউয়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে সাজুর পরিবার থেকে জনা গেছে।
২০ মে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত সাজু মিয়া উপজেলার মগলিশপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ১ বছর প‚র্বে উপজেলার বরাতীপুর গ্রামের দুলালের মেয়ে সীমা আক্তারের সাথে সাজুর বিয়ে হয়। কিছুদিন প‚র্বে তার স্ত্রী তার পিতার বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার দুপুরে স্ত্রী সীমা আক্তারকে নিয়ে আসার জন্য মোবাইলে সাজুর কথাবার্তা হয় এবং কথার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।
পরে দুপুরে বাড়ির লোকজন জুমার নামাজে গেলে সাজু মিয়া তার নিজ শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন নামাজ থেকে ফিরে এসে ঘরের দরজায় ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার (ওসি) ইন্সপেক্টও তদন্ত মোঃ মমিনুল ইসলাম জানান, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য মরদেহ শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ