• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

তালতলীতে সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৯ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২

মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৩ জুন) সন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো. শাহাদাৎ হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৭নং সোনাকাটা ইউনিয়নের নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী যা অপরাধ দন্ডিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় মাননীয় নির্বাচন কমিশনার সিন্ধান্ত অনুযায়ী সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।তবে স্থগিত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন তালতলী উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।আজ সন্ধায় সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ