• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

সংবাদ প্রচার হওয়ায় ঘুষের টাকা ফেরত দিচ্ছেন সেই তহশিলদার নজরুল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর মির্জাগঞ্জে দুস্থ, ভূমি ও গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার কথা বলে নেওয়া কয়েক লাখ টাকা ঘুষ এক এক করে ঘুষের টাকা ফেরত দিচ্ছেন সেই উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. নজরুল ইসলাম।

গত মঙ্গলবার (৫ জুলাই) ‘গৃহহীনদের সঙ্গে তহশিলদারের প্রতারণার অভিযোগ’ শিরোনামে যুগান্তর অনলাইনে এবং বুধবার (৬ জুলাই) অপরাধ তালাশ ও টিভি টেন বাংলায় দুস্থ, ভূমি ও গৃহহীনদেরকে ঘর দেয়ার কথা বলে তহশিলদার নজরুল’র প্রতারণার সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি সর্বত্র জানাজানি হলে ভূক্তভোগীদের মাঝে এক এক করে নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন তহশীলদার নজরুল। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) হিসেবে কর্মরত আছেন। তবে ঘুসের টাকা ফেরত দেওয়ার বিষয়টি ভুক্তভোগীরা স্বীকার করলেও সম্পূর্ণ অস্বীকার করেছেন তহশিলদার নজরুল।

এদিকে বেশ কয়েকজন ভুক্তভোগী প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে দেওয়া ঘুষের টাকা ফেরত পাওয়ার পর মির্জাগঞ্জে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

ভুক্তভোগী উত্তর আমড়াগাছিয়া গ্রামের মো. মজিবর হাওলাদার বলেন, ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর তহশিলদার নজরুল স্যার অফিসে খবর দিয়ে নিয়ে আমার ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন।

একই গ্রামের মো. মোতালেব মিয়া জানান, ঘর দেবে বলে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নেন তহশিলদার। দীর্ঘদিন যাবত অফিসে ধরনা ধরেও ঘর না পেয়ে আপনাদের (সাংবাদিকদের) কাছে অভিযোগ করেছি জেনে অফিসে ডেকে নিয়ে আমার টাকা ফেরত দেন।

ওই গ্রামের জতীন গোলদার বলেন, আমার ছেলেসহ সাতজনকে ঘর দেওয়ার জন্য আমার মাধ্যমে ৭০ হাজার টাকা নেন নজরুল তহশিলদার। আপনারা (সাংবাদিকরা) জানার পর ৪ জনের টাকা ফেরত দিয়েছেন। এখনো আমার ছেলের টাকাসহ ৩ জনের টাকা স্যারের কাছে পাওনা আছে। পরে টাকা ম্যানেজ হলে বাকি টাকা দিয়ে দেবেন বলে তিনি জানিয়েছেন।

ঘুসের টাকা ফেরত দেওয়ার বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. নজরুল ইসলাম বলেন, আমি কারো কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নেইনি এবং ফেরতও দেইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, আমি ভুক্তভোগীদের ডেকেছিলাম। তারা টাকা ফেরত পাওয়ার কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ